উত্তরকোণ

মোকামতলায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোকামতলায় জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেল ৪টায় মোকামতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোকামতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শামসুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মাদ আলী মর্তুজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। মোকামতলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা হায়দার আলীর সহ-সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন।এসময় জামায়াত মনোনীত মোকামতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী ডা. মাওলানা ফেরদৌস রহমান, মোকামতলা ইউনিয়ন জামায়াতের প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি ডা. মোস্তাক আহম্মেদ ইকবাল, অফিস সেক্রেটারি সানাউল্লাহ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকিরুল ইসলাম মিরাজ, মোকামতলা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি এমদাদুল হকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার: