গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধ অনিয়ম, দূর্নীতি, অর্থ হাতিয়ে নেওয়া, মানুষের সাথে খারাপ আচারণ ও হয়রানী করার অভিযাগ এনে তার অপসারণের দাবীতে বৃহস্পতিবার ওই ভূমি অফিস সামনে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্থানীয় বাদশা মিয়া’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখন স্থানীয় ভুক্তভোগী আমিনুল ইসলাম পিয়াস, আমিনুল ইসলাম, মাহমুদা বেগম, নুর আলম প্রমুখ। বক্তাগণ বলন, জমি-জমার যে কোন কাজ নিয়ে কৃষকরা তার অফিস আসলে সে নানা কৌশলে অর্থ হাতিয় নেয় এবং প্রতিনিয়ত হয়রানী করে আসছে। আবার নানা ভুল বের করে মোটা অংকর অর্থ হাতিয়ে নেয় ওই ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ। রামেশ্বরপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি (কালাম) তার বিরুদ্ধে আনিত অভিযাগ অস্বীকার করেছেন। এ ব্যাপার গাবতলী উপজলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সাথ কথা বললে তিনি জানান, তার (কালাম) বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে যথাযথভাব ব্যবস্থা নেয়া হবে।
উত্তরকোণ
রামেশ্বরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কালাম কে অপসারণের দাবীতে মানববন্ধন

