উত্তরকোণ

বগুড়ার সাবগ্রামে আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে সহয়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’

বগুড়ার সাবগ্রামে আগুনে পুড়ে নিঃস্ব তিনটি পরিবারকে সহয়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু জিগাতলা গ্রামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘আমরা বিএনপি পরিবার’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ওই তিনটি পরিবারকে আর্থিক সহায়তা দিবে সংগঠনটি। বৃহস্পতিবার, বেলা সাড়ে ১২টায় (১৮ সেপ্টেম্বর ২০২৫) সংশ্লিষ্ট এই তিনটি পরিবারের সাথে সাক্ষাৎ করবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট-এর মাধ্যমে আগুনে ওই তিনটি পরিবারের বাড়িঘর ভস্মিভূত হয়।

শেয়ার: