1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহরে সেই কৃষকদল নেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভেজাল দুধের কারবারি সেই কৃষকদল নেতার দুধ সংগ্রহের প্রতিষ্ঠানে (চিলিং সেন্টারে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। বৈধ কাগজপত্র না নিয়েই ব্যবসা পরিচালনার করার অভিযোগে বুধবার সকাল ১১টায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া বাজারে ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জানা গেছে, দীর্ঘদিন ধরে সবার অগোচরে নটাবাড়িয়া বিশিপাড়া এলাকায় বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন তার বাড়ির উল্টোদিকে একটি টিনের ঘর ভাড়া নিয়ে সয়াবিন তেল, কেমিক্যালসহ নানা উপকরণ দিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। প্রতিদিন অর্ধশতাধিক মণ ভেজাল দুধ তৈরি করে তিনি উপজেলার বিভিন্ন দুধসংগ্রহ কেন্দ্রে বিক্রি করতেন। বিষয়টি এলাকার অনেকেই জানার পরেও প্রভাবশালী ও দলীয় পরিচয়ের কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী পুলিশ ও আনসার সদস্যের নিয়ে সোমবার রাত ১০টার দিকে আব্দুল মোমিনের সেই ভেজাল দুধের কারখানায় অভিযান চালান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আব্দুল মোমিন ও তার সহযোগিরা। এ সময় ক্যানভর্তি প্রায় ২০ মণ ভেজাল দুধ, সয়াবিন তেল, কেমিক্যাল, মিক্সার গ্রাইন্ডারসহ বিভিন্ন উপকরণ জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন ইউএনও মুসা নাসের চৌধুরী। এদিকে এই ঘটনার পর কোনো বাদী না পাওয়ায় মামলা নেয়নি পুলিশ। তবে, বুধবার ভোর থেকে পুনরায় বৈধকাগজপত্র ছাড়াই দুধ সংগ্রহের প্রতিষ্ঠান (চিলিং সেন্টার) চলমান রেখেছিলেন ওই নেতা। পরে খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। সেই সাথে ওই আব্দুল মমিনকে বৈধ কাগজপত্র না নিয়ে দুধ সংগ্রহ বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সত্যতা নিশ্চিত করে মুসা নাসের চৌধুরী বলেন, বৈধকাগজপত্র ছাড়াই ব্যবসা পরিচালনার জন্য আব্দুল মমিনকে জরিমানা করা হয়েছে। শিশু খাদ্যের মতো এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো অবহেলা করলে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies