1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না। বুধবার (৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।এনবিআরের ক্ষেত্রে অডিট করা খুবই জরুরি জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, এনবিআরের মতে প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা ৭০ ভাগ তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত। আবার ১৮ লাখ রিটার্ন জমা পড়ছে সে তথ্যেও গরমিলের থাকতে পারে। যারা অডিট করে তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অডিট কার্যক্রম পরিচালনার আহ্বান জানাই। আর্থিক খাতের সংস্কার নিয়ে অনেক বাধা বিপত্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, অনেকেই মনে করছেন আর্থিক খাতের সংস্কার বিশ্বব্যাংক-আইএমএফ প্রস্তাবেই হচ্ছে, কিন্তু এটা বাস্তব নয়। সরকারের নিজস্ব উদ্যোগে হচ্ছে সংস্কার। স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতে অডিটিং-অ্যাকাউন্টি বড় বিষয়। তবে যারা এসব কাজে জড়িত তাদের স্বচ্ছতা ও সততা সবার আগে বড় বিষয়। অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না। বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, যদি আমরা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, তাহলে অডিটিং ও অ্যাকাউন্টিংকে গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies