1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাহত যুবকের মৃত্যু: অভিযুক্ত আটক

  • সম্পাদনার সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মন্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনার অভিযুক্ত ইমন হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রনি মন্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আর আটককৃত ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনি কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে স্খানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি’র মৃত্যু হয়। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এই ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমন কে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সাথে কি বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্য পাওয়া গেছে পূর্ব কোনো বিরোধ ছিল। ওসি আরো জানান, রামেকে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠাবে। তারপর আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করবো। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies