1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

মার্কিন ডলারের দাম কত হবে, সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘এখন প্রবাসী আয় ভালো আসছে। রিজার্ভও স্থিতিশীল। উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরো বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।’ বাজারভিত্তিক করার কারণে ডলারের মূল্য বাড়বে না বলে আশা করছেন তিনি। আহসান এইচ মনসু বলেন, আশা করছি, দাম এখনকার দামের আশপাশে থাকবে। উল্লেখ্য, ডলারের দাম বাজারভিত্তিক করতে চাপ দিয়ে আসছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তাদের সাথে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। এই শর্ত পূরণ না করায় সম্প্রতি আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। এর মধ্যেই মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরো নমনীয় করতে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একদিন না যেতেই ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies