স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় জেলা পর্যায়ে সীরাত প্রতিযোগিতা বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনাসভা, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় শাজাহানপুর উপজেলার মডেল মসজিদের হলরুমে এই আয়োজন করা হয়। ইসলামী ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে প্রধাণ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম, উলামা মাশায়েক পরিষদ জেলা কমিটির সভাপতি মাওলানা আ.ন.ম আলমগীর হোসাইন, শাজাহানপুর উপজেলার ফিল্ড অফিসার মীর আরিফসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কাার তুলে দেন জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক বলেন, ধর্মীয় শিক্ষাসহ যেকোন ধরনের শিক্ষা প্রদানে শিক্ষকদেরকে সবসময় সফট হতে হবে, তাহলে শিক্ষার্থীরাও যেমন সহজে আয়ত্ব করতে পারবে তেমনি শিক্ষকরাও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করবে। জেলা প্রশাসক আরো বলেন ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই, আমাদের সবার সন্তানদেরকে অবস্যই ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে।
উত্তরকোণ
বগুড়ায় ইফার উদ্দ্যেগে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

