উত্তরকোণ

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

৪ মে রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার আছমা খানম, শাজাহানপুর উপজেলার বীর কুষ্টিয়া গ্রামের নাজমা আক্তার, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের পাচকাতুলী গ্রামের রায়হান আলী, শেরপুর উপজেলার বঙ্গা গ্রামের রওশন আরা বেগম, শাজাহানপুর উপজেলার দড়িকান্দি গ্রামে শিউলি বেগম, বগুড়া শহর যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পির শাশুড়ি সাবিনা বেগম, সোনাতলা উপজেলার কর্নিপাড়া গ্রামের আবেদা বেগম, শেরপুর উপজেলার গোপাল নগর ইউনিয়নের শাহেনা বেগম। এছাড়াও
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্রদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির চেয়াপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ ।

 

শেয়ার: