শনিবার বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ এর বগুড়া অফিস প্রধান সবুর শাহ লোটাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে এর নির্বাহী কমিটির সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ও দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার-রাহাত রিটু, দৈনিক বগুড়ার সিনিয়র রিপোর্টার জহুরুল ইসলাম, দৈনিক নিউনেশনের ফেরদৌসুর রহমান, এশিয়ান এজের মোঃ মামুন-উর-রশিদ, সদস্য রায়হান আহমেদ রানা, সানাউল হক শুভ প্রমুখ।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিষ্ট সরকার বিগত ১৬ বছর গণমাধ্যম নিয়ন্ত্রণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ছিল। তাদের সমালোচনা করলেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হতো। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হতো। ফলে বাক স্বাধীনতা হরনের কারনে সাংবাদিকরা ছিল পরাধীন। তারা বলেন, হাসিনার পতনের পর বিশে^ গণমাধ্যমের স্বাধীনতার সূচক বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে এসেছে। সাংবাদিকরা এখন স্বাধীনতা ভোগ করছে। এই স্বাধীনতা ধরে রাখতে ওইক্যবদ্ধ থাকতে হবে। আর যেন কোন ফ্যাসিষ্ট জাতির ঘাড়ে চেপে বসতে না পারে সে দিকে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
উত্তরকোণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাবে আলোচনা

