উত্তরকোণ

বাগবাড়ী মহিলা কলেজের সভাপতি সাহেদুজ্জামান সিরাজ বিজয় কে ফুলেল সংবর্ধনা

বাগবাড়ী মহিলা কলেজের সভাপতি সাহেদুজ্জামান সিরাজ বিজয় কে ফুলেল সংবর্ধনা

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩রা মে-২৫ শনিবার বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়নের “বাগবাড়ী মহিলা কলেজ” এর এডহক কমিটির সভাপতি দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় ‌কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারী বৃন্দ। এসময় কলেজের সভাপতি সাহেদুজ্জামান সিরাজ বিজয় কলেজের অবকাঠামো উন্নয়ন পরিদর্শন শেষে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় কালে বক্তব্যে বলেন, আগামীদিনে বাগবাড়ী মহিলা কলেজ নারী শিক্ষার জন্য একটি যুগউপযোগী তথ্য প্রযুক্তিমূলক আধুনিক কলেজ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য কলেজ ও শিক্ষার মান উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অভিভাবক সদস্য মোঃ আমির হোসেন, শিক্ষক প্রতিনিধি মামুনুর রশিদ সহ শিক্ষক ও কর্মচারী-অভিভাবক বৃন্দ।

শেয়ার: