দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বগুড়া জেলা গৃহ নির্মান কল্যান শ্রমিক উপপরিষদ দুপচাঁচিয়া শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে ১মে বৃহস্পতিবার সকালে সিও অফিস বাসস্ট্যান্ড হতে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা যুবদলেরর কার্যালয় চত্বরে এক আলোচনা সভা দুপচাঁচিয়া গৃহ নির্মাণ কল্যান শ্রমিক উপপরিষদের সভাপতি জালাল দেওয়ান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা সুরুজ আলী, উপজেলা যুবদলের আহবায়ক ও উপদেষ্টা আফছার আলী, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, বগুড়া জেলা গৃহ নির্মান কল্যান শ্রমিক উপপরিষদ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু রায়হান প্রমুখ। এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও হামিদ ট্রেডার্স এর স্বত্বাধিকারী নূর নবী, যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, আব্দুস সালাম, ইকবাল হোসেন হিরো, সোহেল রানা, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক খোকন খান সহ বিএনপি ও অঙ্গসংগঠন এবং গৃহ নির্মান কল্যান শ্রমিক উপপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক মে দিবস পালিত

