উত্তরকোণ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে গাবতলীতে বর্ণাঢ্য র‌্যালী সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে গাবতলীতে বর্ণাঢ্য র‌্যালী সভা

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাবতলীর নশিপুরে বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন বাগবাড়ী শাখা উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। বর্নাঢ্য র‌্যালীতে অংশ নেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি নুর আলম ফকির, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোত্তালিব হোসেন (লেক্কো), যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জুয়েলসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।

শেয়ার: