বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, এখনো দেশের বিভিন্ন সেক্টরে শ্রমিকদের উপরে নির্যাতন চালানো হয়। ৮ঘন্টা শ্রমের কথা বলে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করে নেওয়া হয়। অতিরিক্ত কাজের ক্ষেত্রে শ্রমিকদের দ্বিগুণ পারিশ্রমিক দিতে হয় সেই অর্থ থেকেও শ্রমিকদের বঞ্চিত করে। বিএনপি ঘোষিত রাষ্ট্রমেরামতের ৩১ দফার মধ্যে শ্রমিকদের শ্রমের ন্যায্যমজুরি নিশ্চিত করবে। শিশুশ্রম বন্ধ করা হবে। এবং গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। আমাদের সামনে যত স্বৈরাচার আসবে তাদেরকে আমরা রুখে দিব। ছাত্র, শ্রমিক-জনতার আন্দোলন চলাকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম ঘোষণা দিয়েছিলেন কোন দফা নয়, কোন রফা নয়, দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ। সে সময় ছাত্র, শ্রমিক-জনতা মিলে দুর্বার আন্দোলন গড়ে তুলে। আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ছাত্র শ্রমিক জনতা এক হয়ে শেখ হাসিনার ১৬ বছরের অপশাসন ও দুঃশাসনকে পদদলিত করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। জুলাই আগস্ট আন্দোলন চলাকালী ছাত্রদের পক্ষ থেকে সরকারকে ৮দফা দাবি দিয়েছিল। ৮ দফা দাবি মধ্যে শেখ হাসিনার পদত্যাগের কোন দাবি ছিল না। তিনি বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া জেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে বিশাল শ্রমিক সামাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিকনেতা মাহমুদ শরীফ মিঠু, বিএনপি নেতা এড. আব্দুল মতিন মন্ডল, ফারুকুল ইসলাম ফারুক, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, মাওলানা ফজলে রাব্বি তোহা, লিটন শেখ বাঘা। এতে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, সামসুল হক রোমা, আব্দুল বারী, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পলাশ, শ্রমিকনেতা নূর মোহাম্মদ রাঙ্গা, মহিদুল বারী মুন্না, অভি, আরিফিন, নাহিদ প্রমুখ।
উত্তরকোণ
বিএনপির ৩১ দফা শ্রমিকদের শ্রমের ন্যায্যমজুরি নিশ্চিত করবে-ভিপি সাইফুল

