1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার-ট্রাইব্যুনালের দাবি

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার প্রদশিত হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও বক্তব্য ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বুধবার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, অডিও বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে শেখ হাসিনার বক্তব্য বলে প্রমাণিত হয়েছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ‘বিচারকাজে হস্তক্ষেপ’ ও ‘হুমকি দেয়ার’ অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে জানান তিনি। চিফ প্রসিকিউটর ইসলাম বলেন, ‘অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৬টি মামলা হয়েছে, তাই ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। বিচারকাজে বাধা দেয়ার অভিযোগ কেন আনা হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১৫ মে-র মধ্যে জবাব দিতে হবে তাদের। এছাড়া জুলাই-আগস্ট আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। পাশাপাশি, আশুলিয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর দেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। আর স্বামীর অসুস্থতার কারণে জামিন চেয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন সাবেক মন্ত্রী দীপু মনি। শুনানি শেষে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে তাকে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies