গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০শে এপ্রিল বুধবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু’র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার ও সদস্য সচিব আব্দুর রহমান লিমনের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, সুরাইয়া জেরিন রনি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন ও সাহাদত হোসেন খান সাগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহ আল আমিন সরকার, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোফাচ্ছেরুল ইসলাম সাকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আল আমিন সরকার সিফাত, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত রহমান, ইলিয়াস মাহমুদ উজ্জল, নিহাদ আনোয়ার বাদল, উজ্জ্বল হোসেন, সোহেল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন সহ বিএনপি ও অঙ্গদলসহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা-পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
গাবতলীতে স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

