উত্তরকোণ

সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সাংবাদিক সম্মেলন

গত ২৯ এপ্রিল বগুড়া প্রেসক্লাবে বগুড়া শহরের কৈগাড়ী এলাকার মোঃ বেলাল হোসেন মন্ডল এর সাংবাদিক সম্মেলনের বিরুদ্ধে বুধবার ৩০ এপ্রিল দুপুরে পাল্টা সাংবাদিক সম্মেলন করে কৈগাড়ী বাইতুল আতিক জামে মসজিদ এর সহ সভাপতি মো. রফিকুল ইসলাম মুক্তা। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ এপ্রিল বগুড়া শহরের কৈগাড়ী এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন মন্ডল বগুড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে কিছু মিথ্যা প্রলাপ বকে গেছেন। মূলত তিনি একজন প্রতারক, পরধন লোভী, স্বার্থপর এবং ভূমি দস্যু, অন্যের সম্পদ জোরদখল করে রাখাই তার কাজ। তিনি বগুড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে কৈগাড়ী মৌজার ৫৫০ নং দাগের ৪ শতক জমি বেআইনী ও অবৈধভাবে দখলের যে কথা বলেছে তা মিথ্যা ও বানোয়াট।
প্রকৃত তথ্য তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কৈগাড়ী মৌজার ৫৫০ নং দাগের ৪ শতক ওই জমি মূলক কৈগাড়ী এলাকার বাইতুল আতিক জামে মসজিদের সম্পত্তি। যা ওয়াকফ সম্পত্তি। ওই সম্পত্তি কোন ভাবেই বেলাল হোসেনের নয়। মসজিদের ওই জমিতে মো. আব্দুল হামিদ তার মা মোছা. হামিদা এবং সাফিয়া বেগম ও আমেনা বেগম দীর্ঘ দিন ধরে মসজিদ কমিটি কর্তৃক ভাড়া গ্রহন করে তাতে টিনের ছাপড়া করে বসবাস করে আসছেন এবং তারা নিয়মিত ভাবে মসজিদ কমিটিকে ভাড়া প্রদান করে আসছেন। সম্প্রতি ওই বাড়ি আগুন লেগে পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়ার পর বগুড়া জেলা প্রশাসক মহোদয়, পৌর প্রশাসক মহোদয়, শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ পুড়ে যাওয়ার বাড়ী পরিদর্শন করে আর্থিক সহযোগীতা করেন এর পরেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি আলহাজ্ব মোশারাফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন চাঁন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান, জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা পরিদর্শন করে সামর্থ্য অনুযায়ি অনুদান দেন। সেই অনুদানের অর্থে ক্ষতিগ্রস্থরা আবার নিজ উদ্যোগে বাড়ি নির্মান করছেন। বাড়ি নির্মাণ করার সময় ভূমি দস্যু বেলাল হোসেন মন্ডল গং গিয়ে তাতে বাধা প্রদান করেন এবং ভয় ভীতি দেখায়। যেহেতু ওই জায়গা মসজিদ কমিটির তাই মসজিদ কমিটির লোকজন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ওই স্থানে গিয়ে বেলাল হোসেনকে ওই কাজে বাধা দিতে নিষেধ করেন এবং নির্মান কাজ চলমান রাখেন। কিন্তু বেলাল হোসেন মিথ্যা একটি জিডি করেন হয়রানি করার জন্য। তিনি আরো বলেন, একটি ওয়াকফ্ফ সম্মত্তি কিভাবে একজন ব্যক্তি দাবি করতে পারে? মো. বেলাল হোসেন অন্যায় ভাবে মসজিদের সম্পত্তি দখল করে রাখার জন্য সংবাদ সম্মেলন করেছেন। এবং গন্যমান্য ব্যক্তিবর্গদের হেয় করে সমাজে তাদের সন্মান কক্ষুর্ন করার অপচেষ্টা করেছেন। মো. বেলাল হোসেন সংবাদ সম্মেলনে যে দাবি করেছেন তা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। এর কোন সত্যতা নাই। মূলত তিনি ওই জমি দখল করার জন্য সংবাদ সম্মেলন করেছেন। বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বেলাল হোসেন ওই জমি দখলের জন্য বাড়িতে আগুন দিয়ে তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করেছিলেন। তার ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর তিনি নাটক করছেন। আমরা একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বেলাল হোসেনের বিচার দাবি করছি এবং মসজিদেও জমি যাতে আর কোন দিনদখল করতে না আসে তার দাবি জানাচ্ছি।

শেয়ার: