গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের “দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসা” এডহক কমিটির সভাপতি হলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় । তিনি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র কনিষ্ঠ পুত্র।
গত ২৬শে ফেব্রুয়ারি ২৫ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার মিয়া (স্বাক্ষরিত) ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। এডহক কমিটিতে রুবেল কে অভিভাবক সদস্য ও মোঃ মোকছেদ আলী কে সাধারণ শিক্ষক সদস্য এবং অত্র মাদ্রাসার সুপার কে সদস্য সচিব করা হয়েছে। এদিকে, মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও অভিভাবক বৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে, দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় “দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসা”র সভাপতি মনোনীত হওয়ায় দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রতিনিধি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উত্তরকোণ
গাবতলীর দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাহেদুজ্জামান সিরাজ বিজয়

