উত্তরকোণ

শিবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

শিবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে  সোমবার নাগরবন্দর এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বার্হী অফিসার জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ড, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, ভারপ্রাপ্ত এলএসডি কর্মকর্তা জহিরুল হক, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আব্দুস ছাত্তার, আলমগীর হোসেন ভান্ডারি, রবিউল ইসলাম প্রমুখ। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ড জানান, চলতি মৌসুমে উপজেলার ৩টি গোডাউনে ৩ হাজার ৭শত ৭২ মেট্রিকটন চাল ও ১৩শত ৭৭ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ মাত্রা রয়েছে। তিনি আরো বলেন, চলতি মৌসুমে ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে এবং চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।

শেয়ার: