বগুড়ায় গবেষক মামুন সিদ্দিকী’র সাথে আড্ডা এবং ‘ইতিহাস ও সাহিত্য : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া লেখক চক্রের আয়োজনে শনিবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও আড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। সংগঠনের আসর পরিচালনা সম্পাদক কবি আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, বগুড়া ইয়্যূথ কয়্যারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু, সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ লোক গবেষক ড. বেলাল হোসেন, ইয়্যূথ কয়্যারের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, নওগাঁ একুশে পরিষদ এর সাধারণ সম্পাদক গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যকর্মি ও গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির রহমান এবং শিক্ষক গবেষক ইসরাফিল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা গবেষক মামুন সিদ্দিকী এবং নওগাঁ একুশের পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ রাসেলকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা মিঠু, হাবীবুল্লাহ জুয়েল, রতন খান, মাহবুব এ ইলাহী মিঠু, কবি ও বাচিক শিল্পী শাহানূর শাহিন, শিক্ষক জুয়েল হাসান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, সদস্য মুনছুর রহমান তানসেন, মাহবুব টুটুল, অনন্য রাসেল, আমিনুল ইসলাম রনজু, বিশ্বজিৎ দাশ, শাহাদত হোসেন, শাকিবুল শাকিল প্রমুখ।
উত্তরকোণ
বগুড়ায় ‘ইতিহাস ও সাহিত্য : বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

