উত্তরকোণ

যানজট নিরসনে বগুড়ার ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা

যানজট নিরসনে বগুড়ার ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা

বগুড়া শহরের ষ্টেশন রোডের যানজট নিরসনে এবং ব্যবসায়ীদের অর্থায়নে নির্মিত ফল মার্কেটে বিক্রয় ও আড়ৎদারি বিষয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার দুপুরে শহরের তিনমাথা এলাকায় অবস্থিত রেহেনা ফল মন্ডি মার্কেটে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন ফল ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনসুর আলম। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ষ্টেশন রোডের দুই পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড। একারণে সড়কে তীব্র যানজট ও ভোগান্তি পোহাতে হয়। রাজনৈতিক ছত্রছায়ায় কতিপয় ব্যক্তিরা এই সড়কে অবৈধ স্থাপনা তৈরি করে যানজট সৃষ্টি করে। সড়কে ফুটপাত দখল করে ভাম্রমান স্টল দেয়ার কারণে রাস্তায় হাঁটাচলা করতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। দ্রুত সময়ে যানজট নিরসনের লক্ষে বগুড়া শহরের তিনমাথা এলাকায় ফল ব্যবসায়ীদের অর্থায়নে নির্মিত রেহেনা ফল মন্ডিতে এবছরের নতুন মৌসুমে দেশীয় ফল যেগুলো আমদানি হয় আনারস, তরমুজ,আম, লিচুসহ বিভিন্ন ধরনের ফল আমরা এখানে বিক্রয় এবং আড়ৎদারি করার জন্য আমরা একত্রিত হয়েছি। আগামী নতুন সিজনে এখান থেকে আমরা দেশি ফল এই স্থানে বিক্রয় করব। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু, ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান আরফান, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, জাহিদ হাজী, মোশারফ, স্বাধীন প্রমুখ।

শেয়ার: