বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেছেন, বাংলাদেশের মানুষের চিন্তা যদি কোন রাজনৈতিক দল করে সেটি হচ্ছে বিএনপি ও জিয়া পরিবার। আওয়ামী লীগ কখনো দেশের মানুষের কথা চিন্তা করেনি। দেশের মানুষের কথা ভাবলে আজকে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না। আমাদেরকে চাটুকার ও লোভী রাজনৈতিকদলের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি ৩১ দফার রাষ্ট্র মেরামতের ঘোষণা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশ বাস্তবায়ন হলে সারাদেশে উন্নয়নের জোয়ার বইবে। প্রতিটি পরিবারের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। খাদ্য ও অর্থের অভাব থাকবে না। হানাহানি, খুনাখুনি থাকবে না। ব্যবসা-বাণিজ্য নিয়ে মানুষকে চিন্তা করতে হবে না। দেশের বিভিন্ন জেলায় জেলায় মিলকরখানা প্রতিষ্ঠিত হবে। সে কারণেই একটি গোষ্ঠী তারেক রহমান দেশে ফিরে আসুক নির্বাচন করুক, দেশের প্রধানমন্ত্রী হোক এটা তার মানতে পারেনা। তিনি শনিবার বিকালে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে নিচিন্তপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।
শহর যুবদলের সহ-সভাপতি রুহুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চান, শহর বিএনপির ক্রিড়া সম্পাদক আরিফুর রহমান দিপন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলটন, ২১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত জামান রাজু, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মমিন। উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম, শহর যুবদলের যুগ্ম সম্পাদক আবু সাঈদ মন্ডল, রাকিবুজ্জামন শেখ রবিন, বেল্লল হোসেন, মনিরুল ইসলাম মনি,মমিনুল ইসলাম মমিন, আমিনুল ইসলাম মুন্না, আব্দুর রহমান,মাসুম সরকার, নয়ন।

