মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকার ৪ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এ মানববন্ধনে অংশ নেন সাংবাদিক ও পত্রিকার পাঠক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ সাইন। আমার দেশ এর সিনিয়র স্টাফ রিপোর্টার সবুর শাহ্ লোটাস এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু,মীর সাজ্জাদ আলী সন্তোষ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকএ্যাড: মোজাম্মেল হক, এনসিপি’র সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক সকলের খবরের সম্পাদক ওয়ালিউর রহমান দোয়েল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, দৈনিক সাতমাথা বার্তা সম্পাদক এফ শাজাহান প্রমুখ।
উত্তরকোণ
দৈনিক আমার দেশ এর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

