উত্তরকোণ

স্বেচ্ছাসেবকদল গাবতলী উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন-২৫ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল গাবতলী উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন-২৫ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ৩০শে এপ্রিল ২৫ বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সফল করার লক্ষে বুধবার এক প্রস্তুতিমূলক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরুর সভাপতিত্বে এতে সহ-সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা ও পৌর শাখার সদস্য সচিব আব্দুর রহমান লিমনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং দপ্তর সম্পাদক মামুনুর রশিদ ঠান্ডু, যুগ্ম আহবায়ক নিহাদ আনোয়ার বাদল, আরাফাত হোসেন, সোহেল মন্ডল, শহিদুল ইসলাম সম্রাট, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবকদল উপজেলা ও পৌর সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে হারুন রশিদ হারুন, মিলন মিয়া, রবিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, মোস্তাছিম কামাল লিটন, আব্দুল খালেক, আতাউর রহমান খোকন, মামুন মোল্লা, কামরুজ্জামান, আব্দুল আউয়াল, শহিদুল ইসলাম, উজ্জল সরকার, রনি আহম্মেদ, সুমাইয়া আক্তার ও জিন্নাত আলী সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার: