বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জাতীয় সংগীত, এসো হে বৈশাখ গান ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বগুড়া জেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বরে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশন করা হয়। ৯টায় জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজ, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সুমন রঞ্জুন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. মো: আনিছুর রহমান । এছাড়াও দিন ব্যাপী সাতমাথার মুক্তমঞ্ছে দিনবদলের পালা সংগঠনের আয়োজনে গান, নাচ, নাটক অনুষ্ঠিত হয়।
উত্তরকোণ
বগুড়া জেলা প্রশাসনের বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

