দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ফিলিস্তেনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলীর নৃসংশ বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে দুপচাঁচিয়ায় সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল সোমবার বিকেলে মডেল মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, তালোড়া বড় মাদ্রাসার মহতামীম আনোয়ার হোসেন, দুপচাঁচিয়া মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ জোবায়ের আহম্মেদ, খেলাফত মজলিসের দুপচাঁচিয়া শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম, হেফাজত ইসলামীর প্রচার সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, রহমানিয়া মাদ্রাসার মহতামীম আব্দুর নূর, ইসলামী পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, শিক্ষার্থী মোত্তাকিম সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ। বক্তারা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের ইসরাইলী পন্য বিক্রয় না করার জন্য আহবান জানান।
উত্তরকোণ
ফিলিস্তেনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলী হামলার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

