1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

সংসদীয় সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগুচ্ছে: সিইসি

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সংসদীয় সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আজ রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ পরর্ববর্তী শুভেচ্ছা বিনিময় করেন সিইসি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীদের প্রসংশা করেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করার কথা রয়েছে। সিইসি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মতো অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে। এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের কাজ ভালোভাবে এগুচ্ছে।’ সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হবে ১১ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies