1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে পাবনার চাটমোহরে জগতলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় জগতলা যুব সমাজের আয়োজনে জগতলা মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন এনজিও ব্যক্তিত্ব গোলাম সরোয়র বাচ্চু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কালের কন্ঠের চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, সনজিত সরকার, আবুল হাশেম, শিক্ষক আমিনুল ইসলাম, আনিসুর রহমান। নকআউট ভিত্তিক সিক্স এ সাইড এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো এস এস ভিআইপি, জগতলা রয়েল স্টার ক্লাব, জগতলা ইয়াং স্টার ক্লাব, ইয়ং বয়েজ ক্রিকেট ক্লাব, জগতলা রয়েলস, বাংলা টাইগার, কিশোর টাইগার্স, রুহী সোহান ক্রিকেট একাদশ। প্রথম পর্বে খেলা শেষে চারটি দল সেমিফাইনালে অংশ নেয়। সেখান থেকে জয়ী হয়ে ফাইনালে অংশ নেয় জগতলা রয়েল স্টার ক্লাব ও জগতলা ইয়াং স্টার ক্লাব। ফাইনালে জগতলা রয়েল স্টার ৬ উইকেটে জগতলা ইয়াং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জগতলা রয়েল স্টারের রাসেল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন জগতলা ইয়াং স্টারের সাদ্দাম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সার্বিক ব্যবস্থাপনায় নিলেন নাজিম উদ্দীন ও বাবুল আকতার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies