উত্তরকোণ

শিবগঞ্জে বিএনপি নেতা মরহুম আব্দুর রাজ্জাকের পরিবারের পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

শিবগঞ্জে বিএনপি নেতা মরহুম আব্দুর রাজ্জাকের পরিবারের পাশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাকের পরিবারের পাশে উপজেলা বিএনপি। মরহুম এ নেতার পরিবার যেন ঈদ আনন্দ ভালভাবে উপভোগ করতে পারে, সেজন্য উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে ঈদ উপহার নিয়ে তার বাসায় যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা বিএনপির সদস্য লুৎফর রহমান, ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, সাংগঠনিক সম্পাদক তারিক হাসান মিলু, পৌর যুবদল সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক তমাল প্রমুখ। এসময় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ঈদ উপহার তুলে দেন নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি পরিবার মরহুম এ নেতার পরিবারের পাশে সবসময় থাকবে বলেও জানানো হয়।

শেয়ার: