শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃবগুড়ার শাজাহানপুরের ভূমিহীনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ডোমনপুকুর গুচ্ছ গ্রামের শতাধিক ভূমিহীনের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী তুলে দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা। উপজেলা নয়টি ইউনিয়নের ভূমিহীন ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের মৃতবরণ কারী নেতাকর্মীদের পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
উত্তরকোণ
শাজাহানপুরে ভূমিহীনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন তারেক রহমান

