উত্তরকোণ

শাজাহানপুর রানীরহাট আশেকপুরে কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবে সাবেক এমপি লালু

শাজাহানপুর রানীরহাট আশেকপুরে কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবে সাবেক এমপি লালু

বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরের রানীরহাট আশেকপুর কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। আশেকপুর কালীবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরের সকল দ্বীন ভক্তবৃন্দ এর আয়োজনে স্হানীয় সমাজসেবক স্বপন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ, আরিফুর রহমান মজনু, মন্দির কমিটির সভাপতি ভরত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র রায়, কোষাধক্ষ্য ডাঃ আনন্দ চন্দ্ৰ মোদক সহ দূর্গা মন্দিরের সকল দ্বীন ভক্তবৃন্দ প্রমূখ।

শেয়ার: