সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উফ্শী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চারশত চল্লিশ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ করা হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ধানবীজ-সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার রবিউল ইসলাম.কৃষি সম্প্রসারণ অফিসার মোছা সাবিহা আক্তার,মোঃ মোরসালিন হাসান,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের-কর্মচারী ও কৃষকরা।
উত্তরকোণ
সোনাতলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

