মোকামতলা( বগুড়া) প্রতিনিধি বগুড়া :বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিনের আয়োজনে শহীদ জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনায় ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আশিক মাহমুদ ইকবাল স্বাধীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরু, বিএনপি নেতা এ বি এম কামাল সেলিম, আব্দুর রাজ্জাক, ডাঃ মতিয়ার রহমান, আব্দুল মান্নান ও আলমগীর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ হিরন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউল হক জিকো, বিএনপি নেতা বিপ্লব ইসলাম, খোকন প্রধান, আব্দুর রফিক, যুবদল নেতা মাসুম আহমেদ, চান মিয়া, নিশাদ হাসান সুমন, জেমিসহ শিবগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী।
উত্তরকোণ
শিবগঞ্জে সাবেক মেয়র মতিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

