শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে উপজেলা মৎসজীবী দলের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলার মাঝিড়া, ডোমনপুকুর ও খরনা হাটে মোড়ে পথচারী ও অসহায় মানুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। উপজেলা মৎসজীবী দলের সভাপতি ইবনে সাউদের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, রেজা, বিএনপি নেতা রেজাউল হক, শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর, মৎস্যজীবী দল নেতা রতন বাদশা, নেছার, সাজু, রুহুল আমিন, আসরাফুল
রফিকুল নাইম প্রমুখ।
উত্তরকোণ
পথচারীদের মাঝে শাজাহানপুর উপজেলা মৎসজীবী দলের ইফতার বিতরণ

