আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও সান্তাহার পৌর শাখা যৌথভাবে এই আয়োজনটি করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীনের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মোঃ কামরুল হাসান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী শামীম, আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাগর হোসেন, যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সনি প্রমুখ।
উত্তরকোণ
আদমদীঘিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও ইফতার

