1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আপনারা নির্বাচনী সংস্কার করুন,বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৯৮ বার প্রদশিত হয়েছে

অন্তর্বন্ততী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ‘আপনারা নির্বাচনী সংস্কার করুন। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। তাই নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে।এমতাবস্থায় এখন অন্তর্বন্ততী সরকারের মূলত করণীয় হচ্ছে- একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ২৩ মার্চ ২০২৫ ইং রবিবার বগুড়ার শাজাহানপুর আমরুল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। তারেক রহমান বলেছেন এবারে জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের এ দেশের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ।

আমরুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৌফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি ও অঙ্গদলের মধ্যে তমেজ উদ্দিন, শাহিনুর রহমান শাহিন, আমিনুর রহমান, জাহিদুর রহমান, মহসিন আলী, আরিফ সরকার, আরিফুর রহমান মজনু, সুজা উদ্দিন সুজা, জিল্লুর রহমান, আব্দুল লতিফ, রেজাউল করিম রেজা, মানিক, মিলন, খোকন, মিল্টন, রিয়াজুল ইসলাম সবুজ, জাহিদুল ইসলাম লিটন, আব্দুল আহাদ, মোহতাসছিন বিল্লা মুন, শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে গোবিন্দপুর বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies