গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২৩মার্চ-২৫ রবিবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন পরিষদে গরীব-অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন ইউপির প্যানেল চেয়ারম্যান আবু জাফর এবং দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রশিদ, ইউপি সদস্য মুঞ্জুরুল হক মঞ্জু, আবু হাসেম, আব্দুস ছাত্তার, জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, আনছার হোসেন ভোলা, মিলন মিয়া, বিউটি বেগম, জাহানারা বেগম, শাহনাজ বেগম, হিসাব সহকারী রাঙ্গা মিয়া প্রমূখ। কাগইল ইউনিয়নের ১হাজার ৭’শ ৩৯ দু্ঃস্থ-অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
উত্তরকোণ
গাবতলীর কাগইল ইউপিতে ভিজিএফ এর চাল বিতরণ

