উত্তরকোণ

গাবতলীতে বিএনপি নেতা রতন এর আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণকালে মিল্টন

গাবতলীতে বিএনপি নেতা রতন এর আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণকালে মিল্টন

গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়ার গাবতলী চাকলা গ্রামে উপজেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় প্রযুক্তিদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এর আর্থিক সহযোগিতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী (শাড়ি-লুঙ্গি) বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলাম কেন্দ্রীয় প্রযুক্তিদল এর সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সম্পাদক মুঞ্জুর মোর্শেদ, সুরাইয়া জেরিন রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পৌর মহিলাদলের সভাপতি কানিজ সুলতানা সুরভী, স্থানীয় আতাউর রহমান রানু সহ বিএনপি ও অঙ্গদল সহ প্রযুক্তিদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার: