উত্তরকোণ

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে-লায়ন ফরিদ

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে-লায়ন ফরিদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ২৩শে মার্চ  রবিবার, জাতীয়তাবাদী শ্রমিক দল গুলশান থানা কতৃক আয়োজিত শ্রমজীবী মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শাহজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সন্মানিত যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের প্রথম যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বুলেট সহ নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী নেতা, সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে দেখে এবং তাদের কাছে থেকে খাবার গ্রহণ করতে পেরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রমজীবী মানুষ। খাবার বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আয়োজন সম্পর্কে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের প্রথম যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ তার বক্তব্যের শুরুতেই, দেশমাতা বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্থতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো ভাই সহ সকল শহীদ ও আহতদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন ‘পবিত্র রমজান আমাদের সামাজিক ন্যায্যতার শিক্ষা দেয়। সমাজের শ্রেণিবৈষম্য বিলোপের তাগিদ দেয় এই মাস। সংযমসাধন ও ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনতে পারলেই সার্থক হবে আমাদের এই ইবাদত। তিনি বলেন, সব শ্রেণির মানুষকে নিয়ে একসঙ্গে ইফতার করার মানসিকতা ও চর্চা বাড়াতে পারলেই প্রকৃত অর্থে বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হবে এবং আগামীর বাংলাদেশের পথ প্রদর্শক  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য মানবিক ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন আমরা আমাদের সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্য ও মানবতার বার্তা সমাজে পৌঁছে দিতে চাই। খবর বিঙ্গপ্তির

শেয়ার: