উত্তরকোণ

রমিছা-বারী-জুলেখা পাঠশালায় শিশুদের নিয়ে ইফতার

রমিছা-বারী-জুলেখা পাঠশালায় শিশুদের নিয়ে ইফতার

রমিছা-বারী-জুলেখা পাঠশালার আয়োজনে ৫৪ জন শিশু ও স্থানীয় মুরব্বীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাবতলী উপজেলার বড় সাগাটিয়া গ্রামে কবি ইসলাম রফিক পরিচালিত পাঠশালায় ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিক ইকবাল। পাঠশলার পরিচালক কবি ইসলাম রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠশালার শিক্ষক মিরাজুল ইসলাম, সদস্য জিয়াউর রহমান, ইমরান হোসেন লেবু প্রমুখ। উল্লেখ্য, ২০২১ সালের ২৮ মে পাঠশালাটি প্রতিষ্ঠিত হয় এবং এখানে শিশু শিক্ষার্থীদের আরবী শিক্ষা প্রদান করা হয়। ইতোমধ্যে ২০ জন শিশু শিক্ষার্থী কোরআন শরীফ হাতে খড়ি নিয়েছে।

শেয়ার: