1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

  • সম্পাদনার সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জেলা এনএসআই এর তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযুক্ত দুই দালাল হলেন, পাবনা সদর উপজেলার কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মামুন হোসেন (৩৬) ও হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মাহিদুল ইসলাম কালু (৩৮)। নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেণ। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথেও তারা জড়িত। এমন অভিযোগ পেয়ে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের ২ জন সহকারী পরিচালকসহ ৮ জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন ধরে তথ্য সংগ্রহ করেন। সোমবার সকাল সাড়ে দশটার দিকে দু’জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮ সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়। পরবর্তীতে উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এতে দুই দালালকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies