1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নছিমন-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মখোমুখি সংঘর্ষে বাবা এবং তার শিশু সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) ও তার তিন বছর বয়সী ছেলে আবু হুরাইয়া। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর নামক স্থানে ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক বাবা ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ঘটনা শোনার পর পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন শিশু সহ দুজন মারা গেছে। কেউ অভিযোগ দেয়নি। তিনি আরও জানান, আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নসিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নসিমনটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies