উত্তরকোণ

খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ ছাড়াল ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপির ঋণ অন্তত ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন। ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে ২ লাখ কো‌টি টাকা খেলাপি ঋণ বেড়েছে। আর ছয় মাসে বেড়েছে এক লাখ ৩৪ হাজার কো‌টি টাকা।

শেয়ার: