উত্তরকোণ

মঞ্জুর মুর্শেদের ‘ফিসফিসানি’র মোড়ক উন্মোচন করলেন সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন

মঞ্জুর মুর্শেদের ‘ফিসফিসানি’র মোড়ক উন্মোচন করলেন সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন

কবি, উপন্যাসিক হাসনাইন মঞ্জউর মুর্শেদ-এর গদ্য সংকলন ‘ফিসফিসানি’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। আজ শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেল ৬টার দিকে অমর েএকুশে গ্রন্থমেলার স্টুডেন্ট ওয়েজ, প্যাভিলিয়ন ১০ নম্বরে মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন অনেকেই। জুলাই অভ্যুত্থাণ, হাসিনার গণহত্যা, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আর জাতীয়তাবাদী শক্তির ঐক্যে স্বৈরাচারের পতন নিয়ে বিভিন্ন গদ্য সংকলন বইতে জায়গা পেয়েছে বলে জানান মঞ্জুর মুর্শেদ। আতিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের বিজয় গাঁথাও দেশের মানুষের পথ চলার পাথেয়।

শেয়ার: