1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।  ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ও রশিদুলের চাচা।
নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে কৌশলে বাড়ীতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের পুত্র রশিদুল ইসলাম।
তিনি নিজ বাড়ীতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন । এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়ীতে তালা দিয়ে স্ব পরিবারে পালিয়ে যান তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।  এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies