1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাই ঘটনায় মামলা; আটক ১৬

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) দিবাগত রাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। ওসি গোলাম মোস্তফা আরো জানান, এ ঘটনায় সুজানগর থানার উপ-পরির্শক (এসআই) আজাহার আলী বাদী হয়ে সোমবার সকালে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে। এদিকে পুলিশের ওপর হামলা এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আলাদা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার রাত দশটার দিকে পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ করেন।

প্রসঙ্গত: রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সমর্থকরা নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয় বলে দাবি পুলিশের। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies