1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

লন্ডনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

  • সম্পাদনার সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার প্রদশিত হয়েছে

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, যা তাকে মানসিকভাবে ভালো রাখতে সহায়তা করছে। ইতোমধ্যে সেখানে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন। এদিকে, লন্ডনে থাকা বেগম খালেদা জিয়ার মেডিক্যাল টিমের চারজন সদস্য ঢাকায় পৌঁছেছেন। তারা হলেন—ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। অন্য দুই চিকিৎসক, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন, লন্ডনেই রয়েছেন এবং তারা বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। যদিও তার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি, তবে চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে, ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিয়েছেন।প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies