1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে : মুজিবুর রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার প্রদশিত হয়েছে

অন্যায় অবিচারের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘এই অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রক্ত ঋণের উপর দাঁড়িয়ে তৃতীয় স্বাধীনতার হাতছানি আমাদের সামনে। এই স্বাধীনতা হবে দেশে সুবিচার প্রতিষ্ঠার। আর সুবিচার প্রতিষ্ঠা সম্ভব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্যে কাজ করছি আমরা। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই দেশের মানুষ একটি স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল। লক্ষ্য ছিল গণতন্ত্র, সাম্য এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ তৈরি করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বহু মানুষ জীবন উৎসর্গ করেছিলেন, সেই লক্ষ্য অর্জিত হয়নি, দেশের মানুষ স্বাধীনতার সুফল পাননি।’ তিনি বলেন, ‘স্বাধীনতার পরিবর্তে ৫৪ বছর ধরে পরাধীনতার গ্লানি ভোগ করেছে দেশের মানুষ। স্বাধীনতার পর ভোটের অধিকার, ভাতের অধিকার, সাম্য প্রতিষ্ঠিত হয়নি। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর হয়নি। এজন্যই অন্যায়ের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে।’ নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে জেলা সেক্রেটারি আফতাব উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মুজিবুর রহমান ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: আব্দুস সবুর। সম্মেলনের দ্বিতীয় সেশনে মো: মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies