1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ছাত্ররা ক্যাম্পাসে : রিজভী

  • সম্পাদনার সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১১ বার প্রদশিত হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে, একটি রাষ্ট্রের যে ফাংশনাল, এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র, সেটি তো হবে না। বিপন্ন অবস্থা হবে।’ তিনি বলেন, ‘ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছে ছুটবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদের দুর্নীতির দিকে প্রভাবিত করবে।’ আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ‘ঠিকানা বাংলাদেশের’ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন আমরা চাই না। কেউ যেন তার মতো না হয়। তাহলে মানুষ শুনবে।’ কুমিল্লায় এক বিএনপির কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘দেশে শঙ্কা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন! শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে? ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ হাসিনা সরকার কেন পতন হলো ভারতের মিডিয়া তা নিয়ে অপপ্রচার চলছে মন্তব্য করে রিজভী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেও ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies