1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আমরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি : তারেক রহমান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার প্রদশিত হয়েছে

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পাবে এবং তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেবে। তাই নির্বাচন হতেই হবে। তিনি বলেন, ‘আমরা একত্রে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সব সময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যেকোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করে যাবে।’ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরের শাহেদ গার্ডেনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকেই দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দু’ বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা জানতাম যে, এই সরকারের পতন হবেই। তাই আগে থেকেই আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দেই।’ নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন, কিন্তু এখন বাংলাদেশের অনেক নদ-নদী ভরাট হয়ে গেছে। তাই বিএনপি ক্ষমতায় এলে নদী রক্ষা ও পানিসম্পদ সংরক্ষণে নানা কর্মসূচি গ্রহণ করবে। যা ৩১ দফায়ও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।’ তিনি আরো বলেছেন, ‘গত ১৫ বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে মানুষের জন্য রাজনীতি করেছে এবং ভবিষ্যতেও সেই ধারায় কাজ চালিয়ে যাবে। যার ফলে দেশে যোগ্য নারী নেতৃত্ব সামনে আসবে এবং তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে ও বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান প্রমুখ। এ কর্মশালার মূল বিষয় ছিল, আগামী রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies